এ.এস.এম. ফিরোজ আলম এবং এম. এস. আহসান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ.এস.এম. ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বেঙ্গল ট্রেডিং লিমিটেডে (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফিন্যান্স লিমিটেডের উদ্যোক্তা। তিনি ন্যাশনাল টেলিভিশন লিমিটেড (আরটিভি) ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর একজন পরিচালক এবং পটুয়াখালীর সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। এম. এস. আহসান, আহসান গ্রুপের কর্ণধার। তিনি রপ্তানীমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, রাইমা ফ্যাশন, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সসহ বিভিন্নি প্রতিষ্ঠানের পরিচালক। এছাড়া তিনি পূর্বাচল রিজেন্ট টাউন এবং এজি প্রোপার্টি ডেভেলপমেন্টস এবং বহুতল বাণিজ্যিক ভবন স্বদেশ টাওয়ার এরও কর্ণধার। — প্রেস বিজ্ঞপ্তি
