জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার জন্মস্থান জেলার শিবালয়ে তেওতা গ্রামে গত সোমবার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে নজরুল-প্রমীলা ইনস্টিটিউট সভাপতি বাবুল আকতার মঞ্জুর, নজরুল-প্রমীলা পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিমুনী খান রিনো, জেলা সভাপতি মোজাম্মেল হোসেন বাবর, সাধারণ সম্পাদক করবী আহম্মেদ বিউটি, নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী সভাপতি অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
