মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজ অফিস ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভবনের ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়লে জানমালের নিরাপত্তায় রবিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন জানান, ভবনটি পুরাতন জরাজীর্ণ। ছাদ ভেঙ্গে পড়ায় দুপুরে পরিদর্শন করে ভবনে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে দেয়া হয়। আশেপাশের সম্পদ ও জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটি ব্যবহার না করা ও এর আশেপাশে চলাফেরার ব্যাপারে সতর্ক করে একটি সাইনবোর্ড টাঙানো হয়।
