তাহিরপুরে ৬ ডাকাত আটক পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৩৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে ৬ আন্তঃউপজেলা ডাকাত সদস্যকে আটক করেছে বিজিবি। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের সাইফুল আলম, বিল্লাল মিয়া, পুরানঘাট গ্রামের বাদল মিয়া, চাঁনপুর গ্রামের ইসলাম উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের সোহরাব আলী ও একই গ্রামের শহিদুল। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২টি উইনচেষ্টার বুলেট, ১টি দা, ১টি কুড়াল, ৪টি মোবাইল, ৬টি সিম ও ২ শ’ টাকা উদ্ধার করে বিজিবি। রায়পুরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৬ রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গোপন সূত্রের সংবাদ পেয়ে সোমবার রাতে রায়পুর থানা পুলিশ স্থানীয় শিবপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি হতে ডাকাতি করার প্রস্তুতি সন্দেহে চাইনিজ কুড়াল, রামদা ও হকষ্টিকসহ ছয় জনকে আটক করে। আটকৃতরা হলো উপজেলার শিবপুর গ্রামের দেলোয়ার, মিন্টু প্রকাশ লিটন, কাঞ্চপুর গ্রামের পারভেজ, মো. সোহাগ, দেনায়েতপুর এলাকার টিপু সুলতান ও সদর উপজেলার লাহারকান্দি গ্রামের রেদওয়ানুল আলম সাজ্জাদ।