কর্নেল মো. ফজলুল কবিরকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফজলুল কবীরের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে একটি আদেশ জারি করা হয়েছে।
গত ৯ জুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইফতেখারুল ইসলামকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়। ফলে পদটি শূন্য ছিল। ২০১১ সালের ১৮ জানুয়ারি থেকে এ পদে কর্মরত ছিলেন ইফতেখারুল ইসলাম।
