রোটারি বাংলাদেশের প্রথম নারী গভর্নর সাফিনা রহমান

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৪৯
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রথম নারী গভর্নর হয়েছেন সাফিনা রহমান। রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বে পোলিও নির্মূলে এক বিলিয়ন ডলার ব্যয় করেছে। ৩০ জুন জাতীয় প্রেসক্লাবে রোটারির বর্ষ শুরু অনুষ্ঠানে বার্ষিক কর্মসূচি ঘোষণায় গভর্নর সাফিনা একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর রফিক আহমেদ সিদ্দিক, কে এম জয়নুল আবেদিন, মোস্তফা জামান আব্বাসী, সেলিম রেজা, শামসুল হুদা, হাফিজুল্লাহ, গোলাম মুস্তাফা গভর্নর (নমিনি) মোহাম্মদ আইয়ুব, জেলা সেক্রেটারি, ইব্রাহীম জায়েদ আল পিনাকি, কসমোপলিটন রোটারির সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাবেক সভাপতি ফিরোজুল হক, ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীম, সৈয়দ সাইফুল হক মিন্টু, এনায়েতুল্লাহ মজুমদার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি