আয়েশা খাতুন
প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়ার মাতা আয়েশা খাতুন (৮৯) গতকাল মঙ্গলবার শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। গতকাল সকালে মালিবাগ চৌধুরীপাড়ায় সরকারি কলোনি জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে দাফন করা হয় গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে। মৃত্যুকালে তিনি ছয় কন্যা ও এক পুত্র রেখে যান। আগামী শুক্রবার বাদ জুমা মালিবাগ চৌধুরীপাড়ার সরকারি কলোনি জামে মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে।
মালেক দেওয়ান
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ মালেক দেওয়ান (৯০) গত ২৯ জুন ঢাকার বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাদ জোহর প্রথম জানাজা ও বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রদীপ কুমার রায়
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গিরিধাম নামে ধর্মীয় প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সদস্য প্রদীপ কুমার রায় (৫৯) হূদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ জুন পরলোকগমন করেন। তিনি ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীশ্রী সংযোগানন্দ গিরি স্মৃতি সংসদের ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।
