বাগেরহাটে রথযাত্রা উপলক্ষে মেলা শুরু

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৫৯
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবে রথযাত্রা যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী মেলা শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামে অবস্থিত প্রায় আড়াই’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্ব্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শাহ আলম সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রার মাঙ্গলিক অনুষ্ঠানাদি এবং মাসব্যাপী মেলার উদ্বোধন করেন। হাজার হাজার পূর্ণার্থী শ্রী শ্রী জগন্নাথদেবে রথযাত্রায় অংশ নেন।