ফুলবাড়িয়ায় ৬৫ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৫৯
অবশেষে ৬৫ মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা ফেরারি আসামি নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। টাঙ্গাইলের মধুপুর গারো বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ফুলবাড়িয়া থানা পুলিশ জানায়, ৬৫ মামলার গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি ডাকাতি, ছিনতাই ও গাছ চুরিসহ ৬টি মামলায় কয়েক বছর সাজা হয় নজরুল ইসলামের। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঞার নেতৃত্বে পুলিশের একটি দল টাঙ্গাইলের মধুপুর গারো বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।