ভাণ্ডারিয়ায় বিক্রি হচ্ছে ভেজালমুক্ত ইফতার

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:৫৯
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান ভেজালমুক্ত ইফতার তৈরির এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। প্রশাসনের সার্বক্ষনিক তত্ত্ববধানে থানা পার্কে পুরো রমজান মাসব্যাপী সম্পূর্ন স্বাস্থ্য সম্মত উপায়ে এ ইফতার তৈরি করা হচ্ছে। ফরমালিনমুক্ত ফল মূল এবং নির্ভেজাল ইফতারী পরিবেশনের জন্য থানা পার্কের কফি হাউজের সামনে শেড নির্মাণ করা হয়েছে। তালিকায় রয়েছে শাহী জিলাপি, মামা হালিম, চিকেন চপ, খাসির চপ, পিয়াজি, ছোলা, বেগুনিসহ ২০ রকমের মুখরোচক খাবার, বিভিন্ন ধরনের শরবত। এ সব খাদ্য বিনা লাভে বিক্রি করা হয়। সাধারণ মানুষ এসব ইফতারি স্বল্প মূল্যে ক্রয় করছেন। ভান্ডারিয়া থানা অফিসার ইন চার্জ মতিউর রহমান জানান, এলাকার মানুষ যেন পবিত্র রমজান মাসে ফরমালিন, ভেজাল ও বিষমুক্ত ইফতারি খেতে পারে সে জন্য এ আয়োজন। তিনি আরো জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি নির্মানাধীন থানা পার্কটিকে আধুনিকিকরণ করতে উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি এখানে একটি অত্যাধুনিক ইকো পার্ক তৈরীর জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।