গোসাইরহাট উপজেলার ডাকবাংলার মাঠে গতকাল মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বোবা, হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। “দিশা” গোসাইরহাট উপজেলার ৫শ’ পরিবারের মাঝে প্রতি জনকে ২০ কেজি চাল, ৫ কেজি আটা, ৫ কেজি গোলআলু, ২ কেজি মুসরীর ডাল, ২ কেজি চিনি, খেজুর ১ কেজি ও ১ কেজি লবন মোট ৩৮ কেজি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন মোসাঃ কামরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার, এ সভায় উপস্থিত ছিলেন সৈয়দ নাসির উদ্দিন, চেয়ারম্যান গোসাইরহাট উপজেলা পরিষদ, দেওয়ান মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান, মাহফুজুর রহমান, চেয়ারম্যান নলমুড়ী, আবুল বাশার “দিশা” প্রমুখ।
