র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৪৭
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে ঢাকা কেন্দ ীয় কারাগারে জিজ্ঞাসাবাদ করেছে জন প্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জেল সুপারের কক্ষের সামনের একটি ওয়েটিং রুমে। ঢাকা কেন্দ ীয় কারাগারের জেল সুপার মাহবুবুর রহমান জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গ্রেফতার হওয়ার পর কয়েক দফায় রিমান্ড শেষে নারায়ণগঞ্জ আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন র্যাব-১১ সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এমএম রানা। জবানবন্দি প্রদানের পর পরই তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে স্থানান্তর করা হয় ঢাকা কেন্দ ীয় কারাগারে। নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় পুলিশ মোট ২৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৩ জনকে গ্রেফতার দেখানো হয় হত্যা মামলায়। অপর ১৫ জনকে গ্রেফতার দেখানো হয় ৫৪ ধারায়। সর্বশেষ ৩০ জুন হত্যা মামলায় গ্রেফতারকৃত ১৩ জনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। ঐ দিন জেলা জজ শুনানি শেষে তাদের কারাগারে পাঠায়। শুনানি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তাকে পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২০ আগস্ট আসামিদের আবারো আদালতে হাজির করার দিন ধার্য রাখা হয়েছে।