হোমনায় ধনে পাতার কেজি ৪০০ টাকা!

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৪৮
কুমিল্লার হোমনা উপজেলায় রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে হোমনা বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি ধনে পাতা ৪০০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, শশা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, জিঙ্গা ৬০ টাকা, চিনি ৪৮ টাকা, গরুর গোশত ৩৫০ টাকা, গুড় ১০০ টাকা, পিঁয়াজ ৪০ টাকা ও লেবুর হালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ইউএনও আহমেদ জামিল জানান, সবজির দামের বিষয়ে আমাদের কিছুই করার নেই। সরকার নির্ধারিত দ্রব্য সামগ্রী বেশি দামে বিক্রি হলে উপজেলা পরিষদের আগামী সমন্বয় সভায় আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।