এটিএন নিউজের ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করল এসএসএল ওয়্যারলেস

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২০:০১
সম্প্রতি এসএসএল ওয়্যারলেস ও এটিএন নিউজ-এর সাথে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা মোবাইল সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এটিএন নিউজের গ্রাহকরা মোবাইলে এসএমএসের মাধ্যমে নিউজ আপডেট পেতে পারেন। এ ছাড়াও এটিএন নিউজের যেকোনো অনুষ্ঠান যেকোনো সময় মোবাইলে ডাউনলোড করার জন্য বিশেষ সেবা হিসেবে থাকছে ওয়াপ সার্ভিস। অনুষ্ঠান দেখে এসএমএসের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত, কুইজের উত্তর প্রদান, জরিপে অংশগ্রহণ প্রভৃতি সেবাও পাবেন দর্শকরা। এটিএন নিউজের উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার ফিরোজ এবং এসএসএল ওয়্যারলেসের সাধারণ ব্যবস্থাপক আশীষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।