আইএসও সনদ পেলো ওয়ালটন

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:১৩
এবার আইএসও ১৮০০১:২০০৭ সনদ পেলো ওয়ালটন। উচ্চমানের পেশাগত স্বাস্থ্য ও কর্মপরিবেশ এবং উত্তম নিরাপত্তা ব্যবস্থার জন্য যুক্তরাজ্যভিত্তিক এইচএসকিউ ডিপার্টমেন্ট এই ওএইচএসএএস-১৮০০১ (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন) সার্টিফিকেট দিয়েছে। ওয়ালটনের বিষয়ে ওই প্রতিষ্ঠানের মূল্যায়ন হচ্ছে- নিরাপদ স্বাস্থ্য ও উপযুক্ত কর্ম পরিবেশ, দক্ষ কর্মী, ন্যূনতম দূর্ঘটনা ঝুঁকি, যথেষ্ট কর্পোরেট সুনাম ও পণ্যের উচ্চমান এবং এসবের সমন্বয়ে উত্পাদন ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রে ওয়ালটন সফল হয়েছে। ওয়ালটনের সংশ্লিষ্ট বিভাগের সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক জানান, এর আগে আইএসও ৯০০১:২০০৮ এবং আইএসও ১৪০০১:২০০৪ সদন অর্জন করেছে ওয়ালটন। যার একটি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ও অন্যটি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের উপর। - প্রেস বিজ্ঞপ্তি