রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আহত যুবকের ৭ দিন পর মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:১৮
রাজবাড়ী জেলা সদরে বাগমারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত যুবক আব্দুর রাজ্জাক মঙ্গলবার ৭ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ওই দিন তার লাশ সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার গ্রামের বাড়ি জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকার বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল বুধবার রাজবাড়ীর মর্গে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পিতার নাম ইব্রাহিম মোল্ল¬া।