কালিয়াকৈরে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ র্যালী , আলোচনা সভা ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকালে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ , উপজেলা মত্স্য কর্মকর্তা শায়লা আক্তার প্রমুখ।
ডিমলায় মত্স্য সপ্তাহের র্যালি ও আলোচনা সভা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার জাতীয় মত্স্য সপ্তাহের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা মত্স্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ।
নাসিরনগরে মত্স্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ নাসিরনগরে গতকাল বুধবার উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে নাসির উদ্দিন রানার পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ ছায়েদুর রহমান, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, মত্স্যজীবী নগেন্দ্র দাস, বিল্লাল হোসেন, পরিমল দাস, তপন রায় চৌধুরী প্রমুখ।
জয়পুরহাটে মত্স্য সপ্তাহের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে শুরু হয়েছে জাতীয় মত্স্য সপ্তাহ। গতকাল বুধবার মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মান্নান ও জেলা মত্স্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রামাণিক। সভায় বক্তারা দেশীয় মাছ চাষের উপর গুরুত্বারোপ করেন।
কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ শত বর্ষের প্রাচীন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়টিতে ২০টি পদের মধ্যে ১০টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শূন্য পদগুলো হচ্ছে: প্রধান শিক্ষক, সহ-প্রধান শিক্ষক, হিসাব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা শিক্ষক ২ জন, ইংরেজি শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অফিস সহকারি ও অফিস পিয়ন। এদিকে একজন ক্রীড়া শিক্ষক বিদ্যালয়টিতে পোষ্টিং দেয়া হলেও তিনি কুমিল্লাতে ডেপুটেশনে কাজ করছেন। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক জানান, শিক্ষক স্বল্পতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সালথায় জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় গতকাল বুধবার র্যালী, আলোচনা ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা সমবায় কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, মত্স্য কর্মকর্তা রনজিত্ কুমার, জেলে প্রতিনিধি নির্মল মালো প্রমুখ।
সৈয়দপুরে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে এক গাঁজা ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ওই কারাদণ্ড প্রদান করেন। গাঁজা বিক্রির দায়ে দণ্ডপ্রাপ্ত মো.খালেক (৫২) সৈয়দপুর শহরের হাওয়ালদারপাড়ার বাসিন্দা। ঐদিনেই তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
নান্দাইলে এক্সট্রিনসিক এডুকেশন বিষয়ে কর্মশালা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার বিকেলে ‘এক্সট্রিনসিক এডুকেশন’ বিষয়ে এক কর্মশালা শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে শিক্ষার জন্যে গমনেচ্ছুকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আকরাম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সেমিনারে বক্তব্য রাখেন এডভোকেট ভূঁইয়া এম জেড অপু, সাংবাদিক আলম ফরাজী, ‘এক্সট্রিনসিক এডুকেশন’-এর ময়মনসিংহ অঞ্চলের আহবায়ক কবিরুল ইসলাম বাবুল প্রমুখ।
কাউখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কাউখালী উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি জেলা শাখার সভাপতি অমল চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন অনুমোদন করেছে। এরা হলেন হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদারকে আহবায়ক, কেউন্দিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন কুমার মন্ডল, ইজিএস শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক হাসান আহমেদ বাবুল ও কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল আলম সাবুকে যুগ্ম আহবায়ক, নিলতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানকে সদস্য সচিব, এনাম হোসেন, আফরোজা আক্তার, শেখর চন্দ্র মজুমদার ও কামরুল ইসলাম সদস্য করে কমিটি গঠন করা হয়।
আড়াইহাজারে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার ১১টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জোসনা খাতুন, মত্স্য কর্মকর্তা্ মমিনুল হক, সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রইসউদ্দিন মুকুল, কৃষি কর্মকর্তা আঃ কাদির, সম্প্রসারণ কর্মকর্তা মুনমুন লিজা প্রমুখ।
কটিয়াদীতে মত্স্য সপ্তাহ উদ্বোধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার র্যালী সমাবেশ ও পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইনউদ্দিন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম প্রমুখ।
কালিয়াকৈরে ফলদ ও বৃক্ষ মেলা শুরু
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার সকাল থেকে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন সাহা, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোঃ আব্দুস ছালেক প্রধান প্রমুখ।
নাচোলে জাতীয় মত্স্য সপ্তাহ’র উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার সকাল ১০টায় ৭ দিনব্যাপী জাতীয় মত্স্য সপ্তাহ- ২০১৪’র উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা আয়নাল হক। এতে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা জাহিদুল হক চৌধুরী, অধ্যক্ষ ওবাইদুর রহমান, মত্স্য চাষী, মত্স্যজীবী সমিতির সদস্য, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুজানগরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অধিদফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুিষ্ঠত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম শাহজাহান ও উপজেলা মত্স্য অফিসার শাহীনূর রহমান প্রমুখ।
কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে অন্ন, বস্ত্র, বাসস্থান, মাছ চাষে সমাধান এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা মত্স্য দপ্তর আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বক্তব্য রাখেন, উপজেলা মত্স্য কর্মকর্তা ফণী ভূষণ পাল, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, এসবি সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন ফারুক প্রমুখ।
ময়মনসিংহে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন
ময়মনসিংহ প্রতিনিধি \ গতকাল বুধবার সকালে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ। র্যালি শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা সুরেশ চন্দ্র সরকার। সভায় শেষে শ্রেষ্ঠ মত্স্য চাষীদের পুরস্কৃত করা হয়।
নওগাঁয় জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
নওগাঁ প্রতিনিধি \ জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলার সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক এনামুল হকের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মত্স্য কর্মকর্তা ওবাইদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার । পরে পরিষদ চত্বরে একটি পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
মাদারীপুরে জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে গতকাল বুধবার জেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মত্স্য অধিদপ্তর আয়োজিত সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মত্স্য কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক গোলাম মোস্তফা, সিনিয়র মত্স্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান প্রমুখ।
রাজবাড়ীতে জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি \ গতকাল বুধবার সকালে রাজবাড়ীতে জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। জেলা মত্স্য কর্মকর্তা রতন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান এবং মত্স্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর ভারপ্রাপ্ত পুলিশ তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এমএ খালেক। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার দেওয়ান মাহবুবুর রহমান, জেলা মত্স্য বীজ উত্পাদন খামারের ম্যানেজার লতিফুর রহমান, এনজিও কর্মকর্তা লুত্ফর রহমান লাবু, মত্স্য চাষী আলাউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
বাগেরহাটে মত্স্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও সভা
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার জেলা মত্স্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মু: শুকুর আলী। সভায় বক্তৃতা করেন বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মো: মোজাফফর হোসেন, জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মহিদুল ইসলাম সুমন প্রমুখ।
নোয়াখালীতে মত্স্য সপ্তাহ শুরু
নোয়াখালী প্রতিনিধি \ গতকাল বুধবার নানা আয়োজনে জেলায় শুরু হয়েছে জাতীয় মত্স্য সপ্তাহ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শহরের মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর আগে বিআরডিবি মিলনায়তনে জেলা মত্স্য কর্মকর্তা বিলকিস তাহমিনার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রধান অতিথি ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বিশেষ অতিথি ছিলেন। এতে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মত্স্য হিমাগার মালিক ও সফল মাছ চাষী নিজাম উদ্দিন ফারুক, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ইয়াহিয়া হারুন প্রমুখ।
বেগমগঞ্জে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বেগমগঞ্জ উপজেলা মত্স্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ক্যাম্পাস থেকে বের হয়ে চৌরাস্তা ঘুরে উপজেলা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবদুর রহীম। এতে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবু ইউসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা মানিক সরকার, ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
বটিয়াঘাটায় মত্স্য সপ্তাহ পালন
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার বেলা বারটায় উপজেলা মত্স্য দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ বুদ্ধদেব সেনের সভাপতিত্বে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রাণী, প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সম্পাদক এসএম ফরিদ রানা, মত্স্য কর্মকর্তা মশিউর রহমান, মত্স্যজীবী আবুল হাসেম প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে জাতীয় মত্স্য সপ্তাহের র্যালি
ঠাকুরগাঁও প্রতিনিধি \ জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে গতকাল বুধবার। পরে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ও মত্স্য কর্মকর্তা লতিফুর রহমান বিভিন্ন জাতের ৩০ কেজি পোনা মাছ নদীতে অবমুক্ত করেন। এ সময় মত্স্য কর্মকর্তা উপস্থিত চাষিদের বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ হতে বলেন। মাছ অবমুক্ত শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ীতে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা\ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত হয়েছে। এরপর দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মত্স্য কর্মকর্তা আশরাফুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম, সহকারী মত্স্য কর্মকর্তা আবুল হাশিম প্রমুখ।
ভাণ্ডারিয়ায় মত্স্য সপ্তাহ পালন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা মন্মথ কুমার সাহা, কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সিনিয়র মত্স্য কর্মকর্তা (অ.দা.) অনিল কুমার দাস ও জেলে আবুল কালাম আজাদ প্রমুখ।
শিবালয়ে ফল-বৃক্ষ মেলা ও মত্স্য সপ্তাহ উদ্বোধন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল বুধবার তিন দিনব্যাপী ফল ও বৃক্ষ মেলার আয়োজন করে। শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। ইউএনও একেএম গালিভ খানের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, তাহমিনা আক্তার লতা, কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, মত্স্য কর্মকর্তা ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মান্নান, চাষী আসলাম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
ভূঞাপুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মত্স্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে একটি র্যালী বের করা হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান মো. সাহিনুল ইসলাম তরফদার, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেচ আলী মিয়া প্রমুখ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান।
ব্রাহ্মণবাড়িয়ায় কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদবী ও বেতন স্কেল পরিবর্তনসহ ২ দফা দাবিতে ২দিনের সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয় গতকাল বুধবার। পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে সমাবেশে জেলা কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতি মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, জসিমউদ্দিন মানিক মিয়া পল্লব চক্রবর্তী, সুদাংশু, শফিকুল ইসলাম খন্দকার, খুরশেদুজ্জামান, রফিকুল ইসলাম, আনোয়ারা বেগম, কামরুজ্জামান, আঃ লতিফ, জয়নাল আবেদিন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে মত্স্য সপ্তাহের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল বুধবার মত্স্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা মত্স্য অফিসে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মত্স্য কর্মকর্তা একরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, ৯ বিজিবি’র ক্যাপ্টেন মুসলেহ উদ্দিন। মহানন্দা নদীতে খাঁচায় মত্স্য চাষে ৯ বিজিবি ব্যাটালিয়ন, বিলে শিশ মোহাম্মদ ও পুকুরে মত্স্য চাষে দৃষ্টান্ত স্থাপন করায় পুরস্কৃত করা হয়।
শেরপুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
শেরপুর প্রতিনিধি \ শেরপুরে গতকাল বুধবার জাতীয় মত্স্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের বাংলোর পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। পরে শহরের নিউ মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে মত্স্য চাষি ও মত্স্যজীবীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হানিফ উদ্দিন, জেলা মত্স্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা আকন্দ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আঁধার প্রমুখ বক্তব্য রাখেন।
দৌলতপুরে মত্স্য সপ্তাহের উদ্বোধন
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৪ উদযাপন উপজেলা কমিটির আয়োজনে গতকাল বুধবার জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুরের ইউএনও মোকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মইন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
উজিরপুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তি, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হেসেনের সভাপতিত্বে এবং সহকারী মত্স্য কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস, বিআরডিবির চেয়ারম্যান আঃ হাকিম সন্যামত, প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, আ’লীগ নেতা দিলীপ কুমার সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, এসআই হুমায়ন প্রমুখ।
রাজৈরে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ গতকাল বুধবার রাজৈরে জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এদিনটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা লাইসিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ ।
