পিতার হত্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য আসামি পক্ষের লোকজন দীর্ঘদিন ধরে বাদি ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাদি বিল্লাল হোসেন ও তার ছোট ভাই ইমান হোসেন জানান, ২০১২ সালের ৩ জুলাই রাতে রায়পুর উপজেলার লুধুয়া গ্রামের নিজ বাড়ির বসতঘরে পিতা আবু তাহের মিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। এ ঘটনায় তারা রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আট আসামির সবাই এখন জামিনে আছেন। জামিনে আসার পর থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য তারা মোবাইল ফোনে বাদিকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
