চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:২১
সাতক্ষীরায় আশা-শুনি উপজেলার স্কুল ছাত্র মেহেদী হাসান মাশরাফি মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। মেহেদীর পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক বুধহাটা শাখা। সঞ্চয়ী হিসাব নম্বর:১০৭০৪, মোবাইল নম্বর:০১৭৪৯০৩০৫৫৬। কাজলী নাটোরের গুরুদাস-পুর উপজেলার বাসিন্দা কাজলীর (২২) হার্টে ছিদ্র। মাস দুয়েকের মধ্যে হার্টের অপারেশন না করা হলে তাকে বাঁচানো কঠিন হবে বলে জানিয়েছেন জাতীয় হূদরোগ ইন্সটিটিউটের চিকিত্সক রামপদ সরকার। তার অপারেশনের জন্য অন্তত দু’লাখ টাকার প্রয়োজন। কাজলীর দরিদ্র পরিবার তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা :হিসাব নং-২০১৪, ইসলামী ব্যাংক লি., গুরুদাসপুর শাখা, নাটোর। মোবাইল : ০১৭২২ ৩৭৮০২৯, ০১৭৫০৯৫২৮৭৫