দেশের তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপরে যথেষ্ট জোর দেওয়া হয়ে থাকে। কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মিলে, কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন—এমন স্লোগান নিয়ে আমাদের দেশে অনেক দেরিতে হলেও কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যেসব কোর্স পরিচালনা করছে, তার প্রতিটিতে রয়েছে সুন্দর ক্যারিয়ার গড়ার সম্ভাবনা। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারী পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি পলিটেকনিকগুলো দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব বেসরকারি পলিটেকনিকের মধ্যে ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) অন্যতম। রাজধানী ঢাকার কারওয়ান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জে রয়েছে এনআইইটির একাধিক পলিটেকনিক ক্যাম্পাস। আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের শীতাতপনিয়ন্ত্রিত ক্লাসসমৃদ্ধ এনআইইটির প্রতিটি ক্যাম্পাস। এনআইইটিতে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালনা করা হয়, তার মধ্যে রয়েছে ডিপ্লে¬ামা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্ল¬াস টেকনোলোজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এনআইইটিতে কোনো বিষয়ে প্রাইভেট পড়তে হয় না। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সুযোগ, সমৃদ্ধ লাইব্রেরি, ওয়াই-ফাই ক্যাম্পাস, জব প্লেসেমেন্ট ও হোস্টেল সুবিধা। রয়েছে স্কলারশিপ।
যোগাযোগ :২৯/১, কারওয়ান বাজার, ঢাকা। ফোন : ০১৯৭১০০৯৯৯৯।
