আবদুল হাকিম কন্ট্রাক্টর
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাবা রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল হাকিম কন্ট্রাক্টরের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া নগরীর দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বিকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
