সরকারি সংস্থায় প্রথম মহিলা প্রধান প্রকৌশলী

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:৫৬
কোন সরকারি সংস্থা/ অধিদপ্তরে প্রথম মহিলা হিসাবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) বেগম খালেদা আহসান গত ৩০ জুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯৭৯ সালে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। -প্রেস বিজ্ঞপ্তি