বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ঢাকা থেকে গত রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কায়সার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছালিমুজ্জামান (সেলিম), যুগ্ম-সম্পাদক কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হায়াতসহ খুলনা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
