এক অসহায় বিধবার পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মমতার হাত বাড়িয়ে ৫০ হাজার টাকার চেক প্রদান করলেন ক্যান্সারে আক্রান্ত বিধবা মালা বর্মণের চিকিত্সার জন্য। গতকাল বুধবার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের অফিসে মালা রানী বর্মণের(৫৫) হাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে অনুদানের চেক প্রদান করেন শেরপুরের জেলাপ্রশাসক মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা এবং রাজনৈতিক ব্যক্তি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেকপ্রদান কালে জেলাপ্রসাশক বলেন, অনেকে মনে করেন মন্ত্রীমহোদয় কঠিন মানুষ। কিন্তু আসলে তিনি অতি নরম মনের একজন মানুষ। সংসদ অধিবেশন না চললে তিনি নিজে আসতেন এ অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে চেক তুলে দিতেন।
