কুমিল্লায় জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:০১
কুমিল্লায় জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার জেলা প্রশাসন ও জেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মত্স্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক একেএম সিদ্দিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এতে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুর রউফ, জেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রবীত্র কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম খায়ের, ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমুখ।