জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিলে গতকাল বুধবার দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শামসুদ্দিন মিয়া (৫৯)। কেপিএম জামে মসজিদে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ে যাওয়া হয় বলে কেপিএমের নিরাপত্তা বিভাগসূত্রে জানা যায়।
পেপার মিলের একটি সূত্রে জানা যায়, কেপিএম কাপ্তাই চিপারে গতকাল সকাল ১১টার সময় ফেলুডার (বাঁশের কুঁচি উঠানোর বিশেষ গাড়ি) পেছন দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত শামসুদ্দিন মিয়াকে চাপা দেয়। গাড়ির চাকার চাপে তিনি মারাত্মক আহত হন। দ্রুত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ দেখতে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম ঘটনাস্থলে আসেন।
