অগ্নি দুর্ঘটনা রোধে স্বয়ংক্রিয় ডিভাইস

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:১০
অগ্নি দুর্ঘটনা আমাদের দেশে মোটেও নতুন কিছু নয়। বাসা-বাড়িতে এ ধরনের দুর্ঘটনা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে শিল্প-কারখানায় অগ্নি দুর্ঘটনা কেবল প্রাণহানিই নয়, বিপুল সম্পদের ক্ষতির কারণ হয়ে যায়। দেশের অর্থনীতিতেও শিল্প-কারখানায় অগ্নি দুর্ঘটনা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অগ্নি দুর্ঘটনা রোধে তাই আধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি আধুনিক ও স্মার্ট সরঞ্জাম ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে যে কয়েকটি প্রতিষ্ঠান এ ধরনের সরঞ্জাম বাজারজাত করে থাকে, তাদের মধ্যে অন্যতম জেডএম ইন্টারন্যাশনাল। অগ্নি দুর্ঘটনা রোধে বিশ্বের সেরা কয়েকটি ব্র্যান্ডের সরঞ্জাম তারা বাজারজাত করে আসছে দেশের বাজারে। একটা সময় পর্যন্ত অগ্নি দুর্ঘটনা রোধে ব্যবহূত যন্ত্রপাতি বলতে ছিল কেবল অগ্নি নির্বাপক সিলিন্ডার। আগুন লাগার পর এগুলো কার্যকরী হলেও এসব যন্ত্র কোনোভাবেই অগ্নিসংযোগ রোধ করতে পারে না। কোনো ভবনে তাই আগুন লাগার মতো কোনো পরিস্থিতি তৈরি হলেই যেন প্রতিরোধ করা যায়, তেমন বেশকিছু যন্ত্রপাতিই দেশের বাজারে নিয়ে এসেছে জেডএম ইন্টারন্যাশনাল। এসব যন্ত্রের মধ্যে রয়েছে অ্যাড্রেসেবল স্মোক ডিটেক্টর, কনভেনশনাল স্মোক ডিটেক্টর, অ্যাড্রেসেবল কন্ট্রোল প্যানেল, ফিক্সড টেম্পারেচার/রেট অব রাইজ হিট ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম বেল, মনিটরিং মডিউল প্রভৃতি। এসব ডিভাইসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় ইন্টেলিজেন্ট ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের কথা। খুব সহজেই পরিচালনা করা যায় এই যন্ত্রটি। তাপমাত্রার সাথে সংবেদনশীল এই কন্ট্রোল প্যানেল স্বয়ংক্রিয়ভাবেই কোনো ভবনে আগুনের উপস্থিতি শনাক্ত করতে পারে। একাধিক ধরনের অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে এই যন্ত্র আগুন লাগার সাথে সাথেই সবাইকে জানিয়ে দিতে সক্ষম। এর সাথে যুক্ত এলসিডি মনিটরের মাধ্যমে খুব সহজেই কোনো ভবনের পূর্ণ এলাকাকে মনিটর করার সুবিধাও রয়েছে। এর বাইরেও অন্যান্য যন্ত্রগুলোও বিভিন্ন ধরনের পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে জেডএম ইন্টারন্যাশনাল পরিবেশিত পণ্যগুলোর মধ্যে রয়েছে তাইওয়ানে উত্পাদিত টিওয়াইওয়াই ব্র্যান্ডের সেন্ট্রাল ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং বজো ব্র্যান্ডের অটো ফায়ার অফ ও আইস ফায়ার পণ্যসামগ্রী। বিক্রয়োত্তর সেবাসহ এসব পণ্য দেশের শীর্ষস্থানীয় বেশকিছু টেক্সটাইল কারখানায় ব্যবহূত হয়ে আসছে। www.zmintl.com সাইট থেকে জেডএম ইন্টারন্যাশনালের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। ফোন :৯১৪২৫৫৬।