প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
ছবিতে গুগলের বাত্সরিক ডেভেলপারদের সম্মেলনে গুগল প্লে ডেভেলপারদের ম্যানেজার এলি পাওয়ার গুগল প্লে নিয়ে গুগলের পরিকল্পনার কথা জানাচ্ছেন।
ছবিতে প্রদর্শিত ডিভাইসটির নাম বেলোকোপা। এর নির্মাতা মার্ক শুইনডেনহ্যামার এটি প্রদর্শন করছেন, যেটি বিমান দুর্ঘটনার বিস্তারিত তথ্য ধারণ করতে পারে।
বিশ্বকাপের ছোঁয়া লেগেছে বিশ্বের সব জায়গাতেই। এই ছবিতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বোর্ডিংয়ে নাসার মহাকাশচারীদের খেলা দেখতে দেখা যাচ্ছে।
ডেভেলপারদের কনফারেন্সে গুগল ডেভেলপারদের বিশেষ একটি কাঠের বক্স প্রদান করে যা ত্রিমাত্রিকভাবে অ্যাপস দেখতে দেয়। সেটিই পরীক্ষা করছেন দুই ডেভেলপার।
