রোজাদারদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘রমজান’ তৈরি করেছে অ্যাপটিটিভ। রোজার মাসে প্রতিদিন সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিটি সময়ে কখন কী করণীয়, তার বিস্তারিত জানা যাবে এই অ্যাপে। এতে রয়েছে সেহরি ও ইফতারের পূর্ণাঙ্গ সময়সূচি এবং দেশের প্রতিটি এলাকার জন্যই এই সময় জানা যাবে এই অ্যাপস থেকে। রয়েছে অ্যালার্ম সুবিধা। রোজার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের মধ্যে এতে রয়েছে রোজা, রমজান, তারাবি ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, রোজা ভঙ্গ ও মাকরূহ হওয়ার কারণ, রোজার নিয়ত ও ইফতারের দোয়া, তারাবি নামাজের গুরুত্ব, ফজিলত ও নিয়ম প্রভৃতি। এ ছাড়া বাংলা ও আরবিতে রমজানের প্রয়োজনীয় সব দোয়া এবং সূরা দেখা যাবে। গুগল প্লে স্টোরে ইতোমধ্যেই যুক্ত করা হয়েছে এই অ্যাপটি। http://goo.gl/mWXsds লিংক থেকে এই অ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে।
