ঈদ উপলক্ষে ই-কমার্স সাইট এখনই ডটকমে (www.akhoni.com) আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিজিটাল ঈদ মেলা ২০১৪। ঈদের জন্য বৈচিত্র্যময় ডিজাইনের পাঞ্জাবি, কুর্তা, সালোয়ার কামিজ, শাড়ি, জুয়েলারি, টি-শার্ট, সানগ্লাসসহ ছেলে-মেয়েদের সব ধরনের পোশাক রয়েছে। এই সাইটে অনলাইন কেনা-কাটা যেমন সহজ, তেমনি নেই রাজধানীর জ্যাম ঠেলে শপিং মলে যাওয়ার ঝামেলা। সব ব্র্যান্ডের পণ্যই রয়েছে এখনই ডটকমে। আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে প্রতিটি পণ্যে আকর্ষণীয় মূল্যহ্রাস। এখনই ডটকমের এই ডিজিটাল ঈদ মেলা চলবে ২৫ জুলাই পর্যন্ত।
