নিজেদের সেবাগুলোকে আরও শক্তিশালী করে তুলতে অপ্রয়োজনীয় সেবাগুলোকে বন্ধ করে দেওয়ার কাজ আগেও করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এই ধারাবাহিকতায় এবারে ৮টি সেবা বন্ধ করে দিচ্ছে ইয়াহু। এর মধ্যে একদমই সাম্প্রতিক সময়ে কিনে নেওয়া জবনি ইমেইল অ্যাপকেও বন্ধ করে দিচ্ছে তারা। মূলত ফ্লিকার এবং টাম্বলারকে জনপ্রিয় করে তুলতে আরো বেশি মনোযোগী হতেই ছোট ছোট সেবাগুলোকে বন্ধ করছে তারা। ইয়াহুর বন্ধ করে দেওয়া অন্যান্য সেবাগুলো হলো ভার্চুয়াল মেকওভার টুল নিউলুক সার্ভিস, ইয়াহু ফিন্যান্সের রিসার্চ রিপোর্ট, ইয়াহু বুকমার্ক, গুগল ক্রোমে ইয়াহু টুলবার, ইয়াহু পিপল সার্চ, ডিজিটাল ম্যাগাজিন প্ল্যাটফর্ম ইয়াহু শাইন এবং ইয়াহু ভয়েস। এই সব সেবা অবশ্য একসাথে একই দিনে বন্ধ হচ্ছে না। প্রতিটি সেবা বন্ধের জন্য আলাদা আলাদা সময় ঘোষণা করেছে ইয়াহু। এসব সেবা আর সময়োপযোগী নয় বলেই এগুলোকে বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে ইয়াহু।
