বেলকিন কিবোর্ড কেসিং

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:১৪
অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডিএক্স ৮.৯ ট্যাবলেট পিসির জন্য বেলকিন তৈরি করেছে কিউওডিই মডেলের কিবোর্ড কেসিং। হালকা পাতলা গড়নের এই কিবোর্ড কেসিংটি কিন্ডল ফায়ার এইচডিএক্সকে উভয় দিক থেকেই সুরক্ষা প্রদান করবে। সহজে বহনযোগ্য এই কেসিংয়ে মুড়িয়ে নিলে কিন্ডল অনেক বেশি সুরক্ষিত থাকবে। এর কিবোর্ডের র্যাপিড টাচ বাটনগুলো আরামদায়ক টাইপিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে। কেসিংয়ে রেখে একে নোটবুক হিসেবেও ব্যবহার করার সুবিধা উপভোগ করা যাবে।