গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২০:১৫
বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ চার-পাঁচটি আসর দেখবার অভিজ্ঞতা রয়েছে এমন অনেকেই এবার একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে এবারের আসরের মতো এমন উত্তেজনাপূর্ণ আসর নিকট ভবিষ্যতে আর হয়নি। আর বিশ্বের সেরা ফুটবল দলগুলোর মধ্যে টানটান উত্তেজনার এই ম্যাচগুলোতে বড় ধরনের ভূমিকা রেখেছেন গোলরক্ষকেরা। সবমিলিয়ে এবারের আসরে আলোচনায় এসেছেন একাধিক দলের তারকা গোলরক্ষকেরা। তবে রেকর্ড বইয়ে স্থান পাওয়ার দিক থেকে এদের সবাইকে যিনি ছাড়িয়ে গেছেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড। এ বছর ৩৫ এ পা দেওয়া হাওয়ার্ড রাউন্ড অব সিক্সটিন এ বেলজিয়ামের বিপক্ষে খেলায় সর্বমোট ১৬ টি গোলমূখী শট বাঁচিয়েছেন যা বিশ্বকাপের কোনো ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক গোল বাঁচানো বা গোল সেভ এর ঘটনা। ইতোপূর্বে ১৯৭৮ এর বিশ্বকাপের একটি ম্যাচে ১৩ টি গোল সেভ করে রেকর্ডটি গড়েছিলেন পেরুর র্যামন কুইরোগা।