১. স্যারের কাছ থেকে বাথরুমে যাওয়ার অনুমতি নিয়ে মিনিট পাঁচেকের জন্য পরীক্ষার হল থেকে বেরিয়েছিল বিল্টু। কিন্তু আগে থেকে বাথরুমে লুকিয়ে রাখা নকল দেখতে গিয়ে তার ফিরতে অনেক দেরি হয়ে যায়। আর এ কারণে হল রুমে ফিরতেই তার দিকে তাকিয়ে ধমকে উঠলেন শিক্ষক। বললেন, ‘তুই একাই যদি এতক্ষণ ধরে বাথরুম আটকে রাখিস তাহলে অন্যরা কি আর যাবে না নাকি বাথরুমে।’ উত্তরে বিল্টু বললো, ‘না, স্যার। আর সবার অবস্থা তো বেশ ভালো। কারও বাথরুমে যেতেই হবে না!’
নতুন একটি শহরে এসে এক বিদেশীর মুখে ইংরেজিতে ‘আই এম গোয়িং’ বাক্যটি শুনলেন এক সর্দারজি। তার খুব ?ইচ্ছা হলো তিনি এই বাক্যটির অর্থ জানবেন। কিছুক্ষণ অপেক্ষা করে তিনি শহরের একজন লোককে ডেকে শব্দটির মানে জিজ্ঞাসা করলেন। তিনি অর্থ বলে চলে গেলেন। এভাবে একে একে সাত-আটজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেও ?আগের মতোই বিরক্ত বলে মনে হলো সর্দারকে। এরই মাঝে শেষ চেষ্টা হিসেবে তিনি প্রবীণ একজন ব্যক্তিকে বাক্যটির মানে জিজ্ঞাসা করলেন। বাক্যটি শুনে লোকটি বললেন, এর মানে ‘আমি চলে যাচ্ছি।’ লোকটির এই কথা শুনে সর্দার বললেন, ‘কিছুই বুঝলাম না বিষয়টা! এ পর্যন্ত যাকেই এটা জিজ্ঞাসা করি সেই আমি চলে যাচ্ছি বলে এখান থেকে চলে যায়!’
সান্তা :তোকে দেওয়ার জন্য আমার কাছে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনবি?
বান্তা :আগে ভালোটাই বল।
সান্তা :কাল দেখলাম তুই আমার কাছে এক হাজার টাকা পাস যেটার কথা কি না তুই ভুলে গেছিস!
বান্তা :তাই কোথায় দেখলি? কীভাবে মনে পড়লো এটা?
সান্তা : সেটাই তো দুঃসংবাদ রে! আমি এটা দেখলাম গতকাল স্বপ্নে!
