লোকটা তো জাপানি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

 

নাকবোঁচা বেঁটেখাটো লোকটা তো জাপানি

আমাদের মতো নয়

মনভুলো অত নয়

আলসেও নয় বটে, খায় নাকো চা-পানি।

নাকবোঁচা বেঁটেখাটো লোকটা তো জাপানি

 

বয়সটা কত হবে

দাদারই মতো হবে

কাজ খুঁজে না পেলেই হায় সে কী দাপানি।

নাকবোঁচা বেঁটেখাটো লোকটা তো জাপানি

 

চেহারায় কী বা আসে

সবাই তো ভালোবাসে

রোগ শুধু একটাই আছে তার হাঁপানি!

নাকবোঁচা বেঁটেখাটো লোকটা তো জাপানি