বিভিন্নস্থানে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১২
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। রায়গঞ্জে যুবক নিহত সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় গত বুধবার সন্ধ্যায় মনিরুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার তবাড়িপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঝিনাইদহে পান ব্যবসায়ীর মৃত্যু ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পিক-আপ ভ্যান উল্টে অসিম সাহা (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি শাহাব উদ্দিন আজাদ জানান, পান ব্যবসায়ীরা পিক-আপযোগে ঝিনাইদহের পানের হাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পান ব্যবসায়ী অসিম সাহা ঘটনাস্থলেই মারা যান। চাটমোহরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বৃরায়নগর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী নসিমন উল্টে খাদে পড়ে বাহাদুর হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, জাহিদুল, সোলায়মান ও আশরাফ আলী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাঙ্গায় বাকপ্রতিবন্ধী গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে নাজমা বেগম (৩০) নামে বাকপ্রতিবন্ধী গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রেজাউল মাতুব্বরের স্ত্রী নাজমা বেগম বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। মান্দায় এক ব্যক্তির আত্মহত্যা নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউপির মিরপুর শব্রিতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার নিখিল চন্দ্র প্রামাণিক নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মহাদেবপুর উপজেলার সদর ইউপির দুলালপুর গ্রামের নিখিল চন্দ্র মামার বাড়িতে বেড়াতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।