পারিবারিক শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা একটি পরিবারের লেবু বাগানে রাতের আঁধারে ৬০টি লেবু গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
লেবু বাগানের মালিক ইমান আলী অভিযোগ করেন, দেওড়া গ্রামের আরফান আলী ও জাহাঙ্গীর হোসেনসহ ৭/৮ জন দুর্বৃত্ত মিলে এ লেবু গাছগুলো কেটে ফেলেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার নিরঞ্জন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অফিসার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
