বুধবার রাতে ঝিনাইদহ শহরের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট গোলাম রসুলের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক গোলাম রসুল ও তার স্ত্রী মরিয়ম বেগম। শহরের নতুন কোটপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ভেন্টিলেটার ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে। সে সময় তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সদর থানার উপ-পরিদর্শক ইমদাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করে।
