চলচ্চিত্র পরিচালক শামীমের চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:২২
প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের প্রধান ব্যবস্থাপনা সঞ্চালক ও সহকারী পরিচালক শামীম আহমেদ দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শয্যাসায়ী। লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন প্রফেসর এমএ মহসেনসহ কয়েকজন চিকিত্সক। আর সেজন্য প্রয়োজন ৫০ লক্ষাধিক টাকা। পরিবারের পক্ষে এই বিপুল টাকা যোগাড় করা সম্ভব নয় বিধায় ৩৭ বছরের পরিশ্রমী সৃজনশীল এই সংস্কৃতিকর্মী সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের হূদয়বান মানুষের কাছে। সাহায্য পাঠানোর ঠিকানা: শামীম আহমেদ, ডাচ বাংলা ব্যাংকে চলতি হিসাব নং—১১৯.১০১.৩৭.১০৯১ মোবাইল: ০১৭১৫৪৯৭৯৮০।