শোক সংবাদ

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:২৩
সাব্বির ইউসুফ রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪র্থ ছেলে, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ছোট ভাই, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী সাব্বির ইউসুফ (৬৪) চিকিত্সাধীন অবস্থায় গতকাল সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সুধীর রঞ্জন বিশ্বাস বরিশাল বানারীপাড়া দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুধীর রঞ্জন বিশ্বাস (৭০) এ্যাজমায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার বরিশালের এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মো. নূরুল হক ভূঁইয়া ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ও গভ. ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল হক ভূঁইয়া (৮৫) বার্ধক্য-জনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ আছর ঢাকায় পূর্ব রাজাবাজার জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেলা কর গুপ্ত গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সিনিয়র সহকারী শিক্ষক নন্দন করগুপ্তের মা বেলা কর গুপ্ত (৯৫) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। শেখ আহমেদ মুন্সি চট্টগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি সমাজসেবক শেখ আহমেদ মুন্সি (৮১) বার্ধক্য-জনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।