আব্দুল হাকিম বিক্রমপুরী
অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, কে কে গভ. ইনস্টিটিউশন মরহুমের সমাধি জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া পারিবারিকভাবে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। অপরদিকে আগামীকাল শনিবার কে কে গভ. ইনস্টিটিউশনে মুন্সীগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
খাজা গোলেনূর
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর স্ত্রী খাজা গোলেনূরের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে ওফাত দিবস পালন করা হবে। দরবার শরীফের বর্তমান গদিনশীন খাজা কামাল উদ্দিন নুহু মিয়া আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
আব্দুল লতিফ ভূঁইয়া
ফরিদপুরের লেখক ও কবি আব্দুল লতিফ ভূঁইয়ার নবম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণসহ বাদ আছর টেপাখোলা বাজার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল শনিবার ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
পারুল বেগম
দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েলের মা পারুল বেগমের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের বাড়িতে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল শনিবার শহরের মানিকপুরের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
