কুলখানি

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২২:২৩
আয়েশা খাতুন দৈনিক প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক একেএম জাকারিয়ার মা সমাজসেবী আয়েশা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জুমা চাঁদপুরে কচুয়া উপজেলার সৈয়দপুর গ্রামে মরহুমার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল শনিবার মালিবাগ চৌধুরীপাড়া সরকারি কলোনি জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত ১ জুলাই তিনি ইন্তেকাল করেন। তিনি ১ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।