পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রমজানের চতুর্থ দিন বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতার আয়োজন করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠানে আগত বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টেবিল ঘুরে তাদের সাথে কুশল বিনিময় করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে মূল মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এম এ মাজেদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রউফ, কবি আল মাহমুদ, সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।
ইফতারে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন শীর্ষ ব্যবসায়ী মাহবুবুর রহমান, লতিফুর রহমান, আনিসুল হক, আবদুল আউয়াল মোহাম্মদ আলী, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক এ এম ফারুক, অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল শাহ ইকবাল মুজতবা, সাবেক পুলিশ মহাপরিদর্শক আজিজুল হক, ওয়াই বি আই সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, আবদুল আউয়াল ঠাকুর, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ড্যাবের অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আ ন হ আখতার হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সেলিম ভুঁইয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল।
বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল মান্নান, অধ্যাপক এম এ মান্নান, মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন প্রমুখ।
