জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৯
বাংলা মো. সুজাউদ দৌলা প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা কবিতা দ’ুটো ভালোভাবে পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। আবার আসিব ফিরে প্রশ্ন ১। কবি এদেশে কিসের বেশে আসতে চান? প্রশ্ন ২। কবি বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? প্রশ্ন ৩। কবি জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? প্রশ্ন ৪। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? প্রশ্ন ৫। ‘ডাঙা’ শব্দটির অর্থ কী? প্রশ্ন ৬। ‘সুদর্শন’ কী?। প্রশ্ন ৭। ‘লক্ষ্মীপেঁচা’ কী? প্রশ্ন ৮। ‘ডিঙা’ শব্দটির অর্থ কী? প্রশ্ন ৯। ‘নবান্ন’ উত্সব কখন হয়? প্রশ্ন ১০। ‘জলাঙ্গী’ বলতে কবি কী বুঝিয়েছেন? প্রশ্ন ১১। ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত? প্রশ্ন ১২। কবি এদেশের ডাঙাকে কী বলে অভিহিত করেছেন? প্রশ্ন ১৩। জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? প্রশ্ন ১৪। কবি হাঁস হয়ে কী করতে চেয়েছেন? প্রশ্ন ১৫। হাঁসের পায়ে কী পরা থাকবে? প্রশ্ন ১৬। লক্ষ্মীপেঁচার ডাক কোথায় শোনা যাবে? প্রশ্ন ১৭। সুদর্শন কখন বাতাসে উড়বে? প্রশ্ন ১৮। নবান্ন অর্থ কী? প্রশ্ন ১৯। কিশোর কোথায় ডিঙ্গা বায়? প্রশ্ন ২০। ধানসিঁড়ি কী? প্রশ্ন ২১। কোন মাসে নবান্ন হয়? প্রশ্ন ২২। ‘রূপসা’ কিসের নাম? প্রশ্ন ২৩। জীবনানন্দ দাশ কত সালে মারা যান? প্রশ্ন ২৪। কবি কার্তিকের নবান্নের দেশে কী হয়ে ফিরে আসবেন? প্রশ্ন ২৫। কবি আবার কোথায় ফিরে আসতে চান? প্রশ্ন ২৬। জীবনানন্দ দাশ কত সালে এমএ পাস করেন? প্রশ্ন ২৭। জীবনানন্দ দাশ কীভাবে মারা যান? প্রশ্ন ২৮। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? কবিতা : দেশ প্রশ্ন-১। জসীমউদ্দীন কবে মৃত্যুবরণ করেন? প্রশ্ন-২। জসীমউদ্দীন কোথায় মৃত্যুবরণ করেন? প্রশ্ন-৩। কাকে পল্লিকবি বলা হয়? প্রশ্ন-৪। থোকা থোকা কী দোলে? প্রশ্ন-৫। বনের পায়ে রবির আলো খন্ড হয়ে কী করছে? প্রশ্ন-৬। পাখির গানের সুরে কারা কাঁপছে? প্রশ্ন-৭। আকাশ ছেড়ে কে এসেছে? প্রশ্ন-৮। শস্যের দোলায়মান সবুজ ডগাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? প্রশ্ন-৯। ‘আলা’ শব্দটির অর্থ কী? প্রশ্ন-১০। কালো মেঘকে কবি কিসের সাথে তুলনা করেছেন? প্রশ্ন-১১। কারা শহরে, গঞ্জে নানা সামগ্রী পৌঁছে দেয়? প্রশ্ন-১২। সাত সাগরের পণ্য কোথায় চলে? প্রশ্ন-১৩। জসীমউদ্দীন কবে জন্মগ্রহণ করেন? প্রশ্ন-১৪। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন-১৫। জসীমউদ্দীনের পিতৃনিবাস কোথায়? প্রশ্ন-১৬। কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন কোথায় অধ্যাপনা করেন? প্রশ্ন-১৭। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জসীমউদ্দীনের কোন কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে? প্রশ্ন-১৮। জসীমউদ্দীনকে ডি লিট ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান? প্রশ্ন-১৯। এলো মাথার কেশে গয়না পরায় কারা? প্রশ্ন-২০। বক-কনেরা কেমন রঙের? প্রশ্ন-২১। মানিক আলো জ্বালায় কে? মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭