টরন্টোতে ‘সত্যজিত্ উত্সব’

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩০
কানাডা প্রতিনিধি গত ৩ জুলাই থেকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের অন্যতম ভেন্যু সিনেমাটেক টিআইএফএফ বেললাইটবক্সে শুরু হয়েছে ‘সত্যজিত্ উত্সব’। প্রায় দু’মাসব্যাপী এই উত্সবে সত্যজিত্ রায়ের ২৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই সাথে তার চলচ্চিত্র নিয়ে বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি গোলটেবিল আলোচনারও আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি চলবে ‘প্যাসেজ টু ইন্ডিয়া: ইন্ডিয়া সিন বাই আউটসাইডার্স’ শিরোনামে বিশ্বখ্যাত আরো কিছু ধ্রুপদী চলচ্চিত্রের প্রদর্শন। যে ছবির শ্যুটিং দেখে সত্যজিত্ রায় চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়েছিলেন জ্যাঁ রেনোয়ার সেই মাস্টারপিস ‘দ্যা রিভার’ ছবিটিসহ আরো দশটি বিশ্বখ্যাত চলচ্চিত্র দেখানো হচ্ছে এই আয়োজনের অংশ হিসেবে। আয়োজনটি ভাগ করা হয়েছে তিনটি ভাগে। সত্যাজিত্ রাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, গোলটেবিল আলোচনা ও চলচ্চিত্রে ইন্ডিয়াকে বিশ্ববরেণ্য নির্মাতারা যেভাবে দেখেছেন। এই আয়োজন চলবে আগামী আগস্ট ১৭ পর্যন্ত।