দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচন আজ

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৩০
স্টাফ রিপোর্টার, দিনাজপুর আজ শনিবার দিনাজপুর চেম্বার অব কমার্সের কার্যকরি কমিটির নির্বাচন। ১৯টি পদের জন্য মহিলাসহ ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪ মাস মেয়াদী দিনাজপুর চেম্বার অব কমার্সের কার্যকরি কমিটির ১৯টি সদস্য পদে আজ সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ করা হবে। ১১২১ জন ভোটার আগামী ২ বছরের জন্য চেম্বার অব কমার্সের ১৯ জন সদস্য নির্বাচিত করবেন। সাধারণ সদস্য কোটায় নির্বাচিত ১৯ জন, ১ জন সহযোগী সদস্য এবং ১ জন গ্রুপ সদস্যসহ মোট ২১ জন নির্বাহী সদস্য পরবর্তীতে ভোট দিয়ে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। চেম্বারের নির্বাচনে মোসাদ্দেক হুসেন-আনোয়ারুল ইসলাম-সারওয়ার আশফাক আহমেদ লিয়ন প্যানেল এবং রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম-সুজা উর রব চৌধুরী-সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্যানেলের ১৯ জন করে ৩৮ জন এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী বেগম সুলতানা রাজিয়া জুঁই প্রতিদ্বন্দ্বিতা করছেন।\