ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:৫০

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধানমন্ডির সেল গ্রিনসেন্টার মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. এ জেড এম মাইদুল ইসলাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. কাজী ইমদাদুল হক, এয়ার কমোডর (অবঃ) মোহাম্মদ আব্দুর রউফ, প্রকৌশলী নুরুল আমিন চৌধুরী, আরইবির সদস্য এ জেড এম সামসুজ্জোহা, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অবঃ) এ এন এম গোলাম মোস্তফা, সাবেক ড্রাগএনালিস্ট ডা. আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি ডা. রেজাউল করিম (সান্না), সাবেক জর্জ সালেক আহম্মেদ, সাবেক জর্জ এসকে সাহা, দুদকের পরিচালক বেনজির আহম্মেদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মীর লিয়াকত আলী, প্রাইমারি অধিদফতরের প্রোগ্রামার এনামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিঠুন মিয়া, প্রকৌশলী নুর আলম, এ এস আই এস বি মো. রাজিব হোসেন, আপেল মাহমুদ, অ্যাড. সাকিল উদ্দিন, ব্যবসায়ী আবদুল আলিম, দৈনিক ইত্তেফাকের একাউন্টস বিভাগের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, এ এস আই মিনারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যাদুঘরের কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলা লায়নের কর্মকর্তা আবু রায়হান, প্রকৌশলী নুর আলম সুমন, শিল্পকলা একাডেমির বিপ্লব, অ্যাড. মশিহুর রহমান, বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ডা. আহসান হাবিব হেলাল, সাবেক এম ডি বি আর ডি সি আতাউর রহমান। উক্ত অনুষ্ঠানে ঈদ পরবর্তী পুনর্মিলনের তারিখ আগামী ৫ জুলাই নির্ধারণ করা হয়। উক্ত সমিতিতে সম্পৃক্ত হওয়ার জন্য ঢাকায় অবস্থানরত শিবগঞ্জ উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়। যোগোযোগ মোবাইল নং. ০১৭৫৭৪২৪৪৬৬, ০১৭২১৬১৪৫৬৩। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

ইত্তেফাক/এএম