বানারীপাড়ায় জুন ক্লোজিংয়ের মধ্যে কাজ না করায় এলজিইডির ৩০ লাখ টাকা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের ৯ টন কাজের বিনিময়ে খাদ্য’র (কাবিখা) চাল ও কর্মসৃজন কর্মসূচির অর্ধ লক্ষাধিক টাকা ফেরত পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির ব্যর্থতার কারণে এলাকাবাসীকে বড় অংকের এ উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হতে হয়েছে। উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান- ঠিকাদাররা বিভিন্ন স্কুল ভবনের সংস্কার ও নির্মাণ কাজ জুন ক্লোজিংয়ের মধ্যে সম্পন্ন না করায় ৩০ লাখ টাকা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান- প্রকল্প বাস্তবায়ন কমিটি ৩০ জুনের মধ্যে কাজ না করায় ৯ টন কাবিখা ও কর্মসৃজন কর্মসূচির অর্ধ লক্ষাধিক টাকা ফেরত পাঠানো হয়েছে।
