মাওয়া-কাওড়াকান্দি নৌ রুট
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
সামান্য বৃষ্টিতেই মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে। শিবচরের কাওড়াকান্দি ঘাটে যাত্রী ছাউনি যথাযথভাবে না থাকায় বৃষ্টির মধ্যে এ সমস্যা আরও বেড়েছে। ফেরি-লঞ্চ ও স্পিডবোট ঘাটে টানা বৃষ্টিতে কাদার সৃষ্টি হওয়ায় নৌযানে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে যাত্রীদের। যাত্রী ছাউনি না থাকায় বৃষ্টিতে যাত্রী কোথাও দাঁড়াতেও পারছে না। এক্ষেত্রে অনেক যাত্রীদের বৃষ্টিতে ভিজেই ঘাটে পৌঁছাতে হচ্ছে।
বরিশাল থেকে আসা যাত্রী পুষ্প সাহা বলেন, ‘বৃষ্টিতে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ভিজে যাচ্ছি। কোথাও গিয়ে যে দাঁড়াবো সেই সুযোগ নেই।
যাত্রী ছাউনির বিষয়ে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের এক কর্মকর্তা বলেন, যাত্রী ছাউনি আছে। তবে এর যথাযথ সংরক্ষণ নেই। তাছাড়া বৃষ্টির সময় ঘাট এলাকায় একটু সমস্যা হবেই।
