মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর উপজেলার বন্দ্যে কাউলজানি গ্রামে গত বৃহস্পতিবার রাতে ফরমালিন মিশ্রিত আম খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। শাহানাজ বেগমের স্বামী মনির হোসেন বলেন, মির্জাপুর শহরের পুরাতন বাস স্টেশনের উত্তর পাশের যাত্রী ছাউনির সাথে ফলের দোকান থেকে চার কেজি আম কেনা হয়। আম বাড়িতে নিয়ে ইফতারের পর পরিবারের সবাইকে নিয়ে কেটে খান। আম খাওয়ার পর থেকেই মনির হোসেনের তিন সন্তান ও স্ত্রীর পেটে ব্যথা এবং বমি করে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় রাতেই তার স্ত্রী শাহানাজকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। কুমুদিনী হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার সুকন্যা বলেন, ফরমালিন মিশ্রিত আম খেয়ে শাহানাজ বেগম অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।
